23.6 C
Kolkata
Monday, March 16, 2026
Home খেলা ভারতসেরা মোহনবাগান, ঘরের মাঠে চ্যাম্পিয়ন সবুজ-মেরুন

ভারতসেরা মোহনবাগান, ঘরের মাঠে চ্যাম্পিয়ন সবুজ-মেরুন

গোলের পর। ছবি–সংগৃহীত

ডিজিটাল ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি: শেষ মুহূর্তে মুখে হাসি ফুটল সবুজ-মেরুন সমর্থকদের। পর পর দু’বার আইএসএল লিগ-শিল্ড জিতল মোহনবাগান। পেত্রাতোসের চোখে তখন জল। যেন বিশ্বাস করতে পারছেন না, তাঁর গোলেই ভারতসেরা হয়েছে দল। রবিবার এই ছবি দেখল যুবভারতী। খেলার শুরু থেকেই মোহনবাগান আক্রমণাত্মক ছিল। বিরতিতে গোলশূন্য অবস্থায় সাজঘরে যায় দু’দল। দ্বিতীয়ার্ধেও একই ছবি। বার বার বাগানের আক্রমণ। পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়েছিল ওড়িশা। গোল বাঁচাতেই ব্যস্ত ছিল তারা। ৮৪ মিনিটের মাথায় বক্সের বাইরে ম্যাকলারেনকে ফাউল করে লাল কার্ড দেখেন ওড়িশার ডিফেন্ডার মোর্তাদা ফল। ১০ জনে হয়ে যায় ওড়িশা। এর পর সংযুক্তি সময়ে বক্সের বাইরে থেকে পেত্রাতোসের সেই দুরন্ত গোল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here