26.9 C
Kolkata
Tuesday, July 14, 2026
Home খেলা লর্ডসের ২২ গজে ঐতিহাসিক জয় ভারতীয় মহিলা দলের

লর্ডসের ২২ গজে ঐতিহাসিক জয় ভারতীয় মহিলা দলের

লর্ডস টেস্ট জিতল ভারত। ছবি– সৌজন্যে রয়টার্স।

ডিজিটাল ডেস্ক, ১৩ জুলাই: ঐতিহাসিক লর্ডস টেস্টে জিতল ভারত। গত ৪ জুন থেকে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যে যে টেস্ট হয়েছিল, সেটি ছিল ঐতিহাসিক এই মাঠের ১৫০তম টেস্ট। মাইলফলক ছোঁয়ার পর নতুন ইতিহাস তৈরি হল লর্ডসের ২২ গজে। ১৮৮৪ সাল থেকে এই মাঠে টেস্ট ক্রিকেট হচ্ছে। তার ১৪১ বছর পর প্রথমবার লর্ডসে আয়োজিত হল মহিলাদের টেস্ট। ১৫১তম এই টেস্টে জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীতেরা। সাড়ে তিনদিনেরও কম সময়ে ইংল্যান্ডকে ২৭০ রানে গুঁড়িয়ে দিলেন হরমনপ্রীত কৌররা। প্রথমবারেই লর্ডসে খেলতে নেমে জিতে গেল ভারতীয় মহিলা দল। সেখানে ভারতীয় পুরুষ দলের লর্ডসে প্রথম টেস্ট জিততে লেগে গিয়েছিল ৫৪ বছর। লর্ডসে ভারতীয় পুরুষ দল প্রথম টেস্ট খেলেছিল ১৯৩২ সালে। আর প্রথম জয় এসেছিল ১৯৮৬ সালে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here