মহিলা হকি দলের উচ্ছ্বাসের মুহূর্ত। সৌজন্য ছবি–পিটিআই।
ডিজিটাল ডেস্ক, ২ অক্টোবর: আরও এক সোনালি ইতিহাস গড়ল ভারতের মহিলা হকি দল। শুক্রবার ফাইনালে চিনকে ১-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে ৪৪ বছর পর সোনা জিতল তারা। একমাত্র গোলটি করেন লালরেমসিয়ামির। ১৯৮২ সালে প্রথম এশিয়ান গেমসে মহিলা হকিতে সোনা জিতেছিল ভারত। তার পর ২০২৬। টিমের ঝুলিতে এল সোনা। সেইসঙ্গে চলতি এশিয়ান গেমসে ১৬টি সোনা হল ভারতের। মহিলা হকিতে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের টিকিটও নিশ্চিত হয়ে গেল।