ডিজিটাল ডেস্ক, ৩ অক্টোবর: মালয়েশিয়াকে হারিয়ে ছেলেদের হকিতেও সোনা জিতল ভারত। এশিয়াডে হকিতে মহিলাদের সোনা জয়ের ২৪ ঘণ্টার মধ্যে ভারতের ছেলেরাও হকিতে ঘরে আনলেন সোনার পদক। শনিবার মালয়েশিয়াকে ৫-১-এ হারিয়ে ভারত ছিনিয়ে নিয়েছে এশিয়ান গেমসের হকিতে সোনার জয়! এ বারের এশিয়ান গেমসে ভারত মোট ৮৫টি পদক জিতেছে। তার মধ্যে ২১টি সোনা, ২৭টি রুপো ও ৩৭টি ব্রোঞ্জ।





