26.7 C
Kolkata
Thursday, October 1, 2026
Home খেলা এশিয়ান গেমসে ইতিহাস! তিরন্দাজিতে ভারতের সোনালি হ্যাটট্রিক

এশিয়ান গেমসে ইতিহাস! তিরন্দাজিতে ভারতের সোনালি হ্যাটট্রিক

এশিয়ান গেমসে তিরন্দাজিতে ভারতের সোনালি হ্যাটট্রিক। সৌজন্য ছবি– পিটিআই।

ডিজিটাল ডেস্ক, ৩০ সেপ্টেম্বর: এশিয়ান গেমসের ১১তম দিনে জাপানের আইচি-নাগোয়ায় রচিত হল নতুন ইতিহাস। শুরুটা হয়েছিল সকালেই। সময় গড়াতেই আরও তীব্র হয় ভারতের সোনালি দাপট। কম্পাউন্ড তিরন্দাজিতে একদিনেই তিনটি সোনা জিতে নজির গড়েছে ভারত।

মেয়েদের দল প্রথমে চিনকে হারিয়ে সোনা জেতে। এর পর মিক্সড টিম ইভেন্টেও সোনা জেতে ভারত। দিনের শেষে আসে আরও একটি সাফল্য। চিনের বিরুদ্ধে টানটান লড়াইয়ে স্নায়ুর চাপ সামলে পুরুষদের কম্পাউন্ড দল সোনা জিতে তিরন্দাজিতে ভারতের সোনার হ্যাটট্রিক সম্পূর্ণ করে।

এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের মোট পদকসংখ্যা এ বার বেড়ে দাঁড়াল ৫৮। এর মধ্যে রয়েছে ১০টি সোনা, ২১টি রুপো এবং ২৭টি ব্রোঞ্জ। এর আগে হাংঝৌ এশিয়ান গেমসে ভারত মোট ৯টি পদক জিতেছিল—৫টি সোনা, ২টি রুপো এবং ২টি ব্রোঞ্জ। এ বার প্রতিযোগিতা ভারতের পদকসংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here