25 C
Kolkata
Friday, November 6, 2026
Home বিনোদন ‘দুসরা’য় সৌরভের ব্যক্তিত্ব সংক্রান্ত অধিকার লঙ্ঘিত হয়েছে, পর্যবেক্ষণ আদালতের

‘দুসরা’য় সৌরভের ব্যক্তিত্ব সংক্রান্ত অধিকার লঙ্ঘিত হয়েছে, পর্যবেক্ষণ আদালতের

কোলাজ। ছবি– সংগৃহীত।

ডিজিটাল ডেস্ক, ৬ নভেম্বর: ‘দুসরা’ চলচ্চিত্রটিতে প্রাথমিক দৃষ্টিতে ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘পার্সোনালিটি রাইটস’ লঙ্ঘিত হয়েছে বলে শুক্রবার দিল্লি হাইকোর্ট জানিয়েছে। সৌরভের দাবি ছিল, বিনা অনুমতিতে তাঁর জীবনের ঘটনা কোনও ছবিতে ব্যবহারের অর্থ তাঁর ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ। ব্যবসায়িক লাভের জন্য এই কাজ করা হয়েছে বলে তাঁর অভিযোগ। তাই ছবির মুক্তি আটকানোর আবেদন করেছিলেন। তবে গত মাসে মুক্তি পাওয়া এই সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শনীতে আদালত কোনও হস্তক্ষেপ করেনি।

বিচারপতি তেজস কারিয়া চলচ্চিত্র নির্মাতাদের নির্দেশ দিয়েছেন– আগামী দু’দিনের মধ্যে সিনেমাটিতে ইংরেজি ও হিন্দিতে উপযুক্ত সতর্কবার্তা যুক্ত করতে হবে। সেখানে স্পষ্ট করতে হবে যে, সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর ব্যক্তিত্বের বৈশিষ্ট ব্যবহারের জন্য কোনও সম্মতি দেননি এবং এই চলচ্চিত্রটির উদ্দেশ্য তাঁর ‘পার্সোনালিটি রাইটস’ লঙ্ঘন করা নয়। এ ছাড়াও মামলা চলাকালীন ক্রিকেটারের অধিকার সুরক্ষার নিশ্চয়তা হিসেবে আদালত বিবাদীদের আগামী দু’সপ্তাহের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে দু’কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here