ডিজিটাল ডেস্ক, ৬ নভেম্বর: চেন্নাই ওপেনের কোয়ার্টার ফাইনালে শুক্রবার আমেরিকান রবিন মন্টগোমারির কাছে ৩-৬, ৩-৬ সেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ভারতের মায়া রাজেশ্বরন রেবতি। তবে এই কিশোরী যে পারফরম্যান্স উপহার দিয়েছেন, তা ভারতের মহিলা টেনিসের জন্য নতুন আশার সঞ্চার করেছে। ১৭ বছর বয়সী এই খেলোয়াড় ২০১২ সালে সানিয়া মির্জার পর প্রথম ভারতীয় হিসেবে কোনও ডব্লিউটিএতে ট্যুর পর্যায়ের টুর্নামেন্টের একক ইভেন্টে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন। এটি তাঁর জন্য এক বড় অর্জন, বিশেষ করে যখন তিনি ৬৬৯তম র্যাঙ্কিং নিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছিলেন। চেন্নাইয়ে তাঁর এই পারফরম্যান্সের সুবাদে তিনি বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০০ জনের তালিকায় উঠে আসবেন বলে আশা করা হচ্ছে।